শিরোনাম - রাতপরী কলমে - বিশ্বজিৎ মেটে


তাং- ২৯/০৭/২০২০
সময়কে ভাঙতে ভাঙতে মর্ত্যের মাঝে মানুষের একটু একটু করে স্থাপন করা রূপসজ্জার মিটিমিটি আলোর মাঝে তোমার উপস্থাপনা বড্ড উন্মাদরোগ।
সেদিন বাস্তব জীবনের অন্তে স্বপ্নবিলাসী হয়ে এসে মনের মধ্যে কালবৈশাখীর খ্যাপামি..
আর রাতের জোনাকি নিভে যায় তোমার ওড়নার ঝাপটায়।
তোমার রাঙানো ঠোঁটের রঙে শোষিত আদরের হৃৎপিন্ড প্রেম প্রস্তাব রাখে নীরবতায়,
শুধু শুধুই মানচিত্রে ঘোরপাক খাই নয়নতারা।
বাঁকা নয়নের তান্ডবে নিজেই হয়েছি যাযাবর..
বর্ণময় চশমার ফ্রেমে তোমার নীরব শব্দের সুর বেজে ওঠেনি মন সমুদ্রের পাড়ে,
তবুও মনে হয় এ অনেক আগের ছন্দকলি।
অত্যধিক লড়াইয়ের কারণে হঠাৎ করেই অন্ধকার,
তবে আবার আলো খুঁজে নেবো তোমার রজনীতে।
ভেবেছি জীবনের বাঁধন দিয়ে শুরু করবো নতুন পথ চলা একটা সবুজ সকালে,
খোঁপায় দেবো ধার্মিক রজনীগন্ধা,
চোখে দেবো নজরকাড়া কাজল,
আর আলতো পায়ে বেঁধে দেবো ঔদ্ধত্য নূপুর,
শুধু তুমি হাতটা বাড়াও..

Comments

Popular posts from this blog

ধুন্ধুমার কাণ্ড। শক্তি সেন।