Posts

Showing posts from August, 2020

ধরণী-মাতার কান্না অভিজিৎ ব্যানার্জী

Image
ধরণী-মাতার কান্না অভিজিৎ ব্যানার্জী মাত্রাবৃত্ত ছন্দ (৬+৬+৬+২) ০৩/০৮/২০২০ """""""""""""""""""""""''''''''''""""""""" মাতৃ অশ্রু, যায়না বিফল আদরের সন্তান, জঠরে জ্বালা, সহি কহে মাতা স্তনসুধা করো পান। এইতো মাতৃ ,পরিচয় জানি অন্যথা কভু নয়, মায়ের অশ্রু, ঝরায় পুত্র করে যায় অভিনয়। প্রকৃতি মাতার, ক্রন্দন শুনি বজ্র আসিল ধেয়ে, ভূকম্পে নাড়া, দিলো হৃদয়েতে জনমনে ভয় ছেয়ে। মাতা দেয় না তো, কভু অভিশাপ রক্ত নাড়ির টানে, বিকৃত নর, স্বার্থের মোহে আঘাত হেনেছে প্রাণে। পৃথিবী কাঁদছে, সৃষ্টির চাপে স্রষ্টা যে নিরুপায়, স্রষ্টার রোষে, জীব তারা খসে অকারণে প্রাণ যায়। কবরের মাটি, শ্মশানের ছাই মিলেমিশে একাকার, ধর্মের নামে ,শুধু হানাহানি মানবতা হাহাকার। হাতি কাঁদে আজ, কাঁদে নর,গরু স্বার্থকুঠারি চলে, ধরাশায়ী হয় ,মহীরুহ সব স্বার্থ পিয়াসী ব'লে। ধরণীর বুকে ,শুয়ে থাকা শিশু অনাথ হয়েছে আজ, ভীত জলবায়ু ,ক্ষ...

শিরোনাম - রাতপরী কলমে - বিশ্বজিৎ মেটে

Image
শিরোনাম - রাতপরী কলমে - বিশ্বজিৎ মেটে তাং- ২৯/০৭/২০২০ সময়কে ভাঙতে ভাঙতে মর্ত্যের মাঝে মানুষের একটু একটু করে স্থাপন করা রূপসজ্জার মিটিমিটি আলোর মাঝে তোমার উপস্থাপনা বড্ড উন্মাদরোগ। সেদিন বাস্তব জীবনের অন্তে স্বপ্নবিলাসী হয়ে এসে মনের মধ্যে কালবৈশাখীর খ্যাপামি.. আর রাতের জোনাকি নিভে যায় তোমার ওড়নার ঝাপটায়। তোমার রাঙানো ঠোঁটের রঙে শোষিত আদরের হৃৎপিন্ড প্রেম প্রস্তাব রাখে নীরবতায়, শুধু শুধুই মানচিত্রে ঘোরপাক খাই নয়নতারা। বাঁকা নয়নের তান্ডবে নিজেই হয়েছি যাযাবর.. বর্ণময় চশমার ফ্রেমে তোমার নীরব শব্দের সুর বেজে ওঠেনি মন সমুদ্রের পাড়ে, তবুও মনে হয় এ অনেক আগের ছন্দকলি। অত্যধিক লড়াইয়ের কারণে হঠাৎ করেই অন্ধকার, তবে আবার আলো খুঁজে নেবো তোমার রজনীতে। ভেবেছি জীবনের বাঁধন দিয়ে শুরু করবো নতুন পথ চলা একটা সবুজ সকালে, খোঁপায় দেবো ধার্মিক রজনীগন্ধা, চোখে দেবো নজরকাড়া কাজল, আর আলতো পায়ে বেঁধে দেবো ঔদ্ধত্য নূপুর, শুধু তুমি হাতটা বাড়াও..

ধুন্ধুমার কাণ্ড। শক্তি সেন।

Image
ধুন্ধুমার কাণ্ড। শক্তি সেন। ২৯/০৭/২০২০ অসুর ধুন্ধু কে মেরে যিনি হলেন ধুন্ধুমার বালু নীচে অবস্থান ছিল যে , যাহার। দেববলে বলিয়ান , না ছিল সে বধ্য, দক্ষ-রক্ষ-গন্ধব’-কিন্নর দেবগণেরওছিল অবধ্য দুনিয়ার সকলের অনিষ্ট করা ছিল তার কাম দুরাচার ,ভীষণ অত্যাচারী হিসেবে ছড়ায় তার নাম। ধ্যানভঙ্গে তিতিবিরক্ত ঋষি উত্তঙ্ক প্রতিকার চান বিচলিত হয় তিনি বৃহদশ্বের রাজবাড়িতে যান। রাজা বৃহদশ্ব সিদ্ধান্ত নিয়েছেন তখন বানপ্রস্থে যেতে ফিরতে রাজি হননি তিনি ফের রাজ্য চালাতে। পুত্র কুবলাশ্বকে রাজা করে প্রতিকারের নিদান তিনি দিলেন “রাজশক্তির সাথে তপঃশক্তির প্রয়োজন” এ ঋষি মত দিলেন। ঋষি উত্তঙ্ক শ্রীবিষ্ণুর কাছে শক্তিবৃদ্ধির বর পেল, কুবলাশ্ব তায় অমিত শক্তির অধিকারী হল। শুরু হল ‘অপারেশন’ দুশ’ হাতে বালু খুঁড়াখুঁড়ি সবশেষে দেখা গেল ধুন্ধুর প্রাসাদতুল্য বাড়ি। ধুন্ধু তখন মহা আক্রোশে ফেটে পড়ল গিয়ে শত পুত্রকে মারতে তখন ছুটে এল ধেয়ে। একে একে সাতানব্বই পুত্রকে করিল নিধন পড়ে রইল তখন মাত্র আর তিন জন। এরপর নজর পড়ে কুবলাশ্বের দিকে বিষ্ণুশক্তির প্রভাবে অসুরশক্তি হয়ে যায় ফিকে। মুখে তার আগুণের তীব্র ঝলক,জলময় বেগ পেয়ে গেল তীব্র...

সম্পর্কের খেলা ডাঃ বিভাস চন্দ্র বিশ্বাস

Image
সনেট কবিতা সম্পর্কের খেলা ডাঃ বিভাস চন্দ্র বিশ্বাস তাং ০২/০৮/২০২০ সম্পর্ক জোড়া লাগানো বড়ই কঠিন যখন তখন ওটা ভেঙে ফেলা সোজা জীবন চলার পথে কখনো তা বোঝা জোড়ার প্রচেষ্টায় তা থাকবে মলিন ! সম্পর্ক গড়তে গেলে লাগে বহুদিন কখনো সখনো ওই জীবনের যোঝা, বিরহ ব্যথার মাঝে যায় সেটা বোজা প্রেমের পরশে'ও তা কভু অন্তহীন ! বাস্তব জীবনে যেন ভাঙাগড়া রাজে সর্বদা দেখতে পাই সম্পর্কের খেলা , আপন স্বার্থের তরে মারে ওই ঠেলা যারা চিনে'ও চেনে'না এ বন্ধন মাঝে ! ছোট ছোট ভুলগুলো কভু বড়ো ভুল খুঁটিনাটি ঝটকায় পায় না সে কুল !! *************বিসিবি************

কবিতা - লিখে দেবো তোমার নামে - ৩৯ কলমে - বিশ্বজিৎ মেটে

Image
কবিতা - লিখে দেবো তোমার নামে - ৩৯ কলমে - বিশ্বজিৎ মেটে তাং - ২২/০৭/২০২০ নীল, অবাধ্য আঁখির চঞ্চলতায় হঠাৎ যদি আমার চিত্তক্ষোভ পৃথিবীতে দৃষ্টি আকর্ষন করো তাহলে কি ফিরে যেতে পারবে? তোমার ওই নিঃসঙ্কোচ নিষ্পাপ আঁখি দুটো বড়োই নিম্নচাপ! ভয় করে মাঝে মাঝে, যদি হারিয়ে যাও.. তোমার জন্য কাব্য লিখতে লিখতে হঠাৎ করেই যদি থমকে দাড়ায় তাহলে আমার নোটবুকটা একবার পড়ে নিও; আমার কবিতায় ভালোবাসা পাবে, আমার অপরিপূর্ণ প্রেম পাবে, আর অপ্রকাশিত যতো মায়াবী ইচ্ছে পাবে। শুকনো নদীর হঠাৎ করে যদি ঘোলাটে জলের আর্তনাদ পাও তাহলে আবার হারিয়ে যাবে; তোমার সেই পুরোনো বিষাক্ত প্রেমিকের কথা ভাবতে ভাবতে ডাইরির পাতায় বৃষ্টি শুরু হবে, আর ভেসে উঠবে অতীত চিত্র; জানি আমার অস্তিত্ব খুঁজবে না ওখানে। বধূর সাজে বেশ লাগবে তোমায়; ভালোবেসে অস্থির গলার সশব্দে তোমাকে বধূর সাজে রাঙিয়ে নিতে চাইলেও শব্দকোষে টাঙিয়ে দেয় হিংসাত্মক... সময়ের অভাবে আবেগের বশে কতো মানুষ ভুলের পরিমাণ রক্তলেখা; আর ভেতরে ভেতরে মনের দরজায় এঁকে দেয় জ্ঞানপাপীর কালো দাগ.. সব লেখা আছে ওখানে। যদি ইচ্ছে হয় আমার নোটবুকের পাতা গুলো উল্টে দেখতে পারো....

i love poem

wellcome i love poem .