কবিতা - লিখে দেবো তোমার নামে - ৩৯ কলমে - বিশ্বজিৎ মেটে




কবিতা - লিখে দেবো তোমার নামে - ৩৯
কলমে - বিশ্বজিৎ মেটে
তাং - ২২/০৭/২০২০
নীল, অবাধ্য আঁখির চঞ্চলতায় হঠাৎ যদি আমার চিত্তক্ষোভ পৃথিবীতে দৃষ্টি আকর্ষন করো তাহলে কি ফিরে যেতে পারবে?
তোমার ওই নিঃসঙ্কোচ নিষ্পাপ আঁখি দুটো বড়োই নিম্নচাপ!
ভয় করে মাঝে মাঝে,
যদি হারিয়ে যাও..
তোমার জন্য কাব্য লিখতে লিখতে হঠাৎ করেই যদি থমকে দাড়ায় তাহলে আমার নোটবুকটা একবার পড়ে নিও;
আমার কবিতায় ভালোবাসা পাবে,
আমার অপরিপূর্ণ প্রেম পাবে,
আর অপ্রকাশিত যতো মায়াবী ইচ্ছে পাবে।
শুকনো নদীর হঠাৎ করে যদি ঘোলাটে জলের আর্তনাদ পাও তাহলে আবার হারিয়ে যাবে;
তোমার সেই পুরোনো বিষাক্ত প্রেমিকের কথা ভাবতে ভাবতে ডাইরির পাতায় বৃষ্টি শুরু হবে,
আর ভেসে উঠবে অতীত চিত্র;
জানি আমার অস্তিত্ব খুঁজবে না ওখানে।
বধূর সাজে বেশ লাগবে তোমায়;
ভালোবেসে অস্থির গলার সশব্দে তোমাকে বধূর সাজে রাঙিয়ে নিতে চাইলেও শব্দকোষে টাঙিয়ে দেয় হিংসাত্মক...
সময়ের অভাবে আবেগের বশে কতো মানুষ ভুলের পরিমাণ রক্তলেখা;
আর ভেতরে ভেতরে মনের দরজায় এঁকে দেয় জ্ঞানপাপীর কালো দাগ..
সব লেখা আছে ওখানে।
যদি ইচ্ছে হয় আমার নোটবুকের পাতা গুলো উল্টে দেখতে পারো....


Comments

Post a Comment

Popular posts from this blog

ধুন্ধুমার কাণ্ড। শক্তি সেন।

শিরোনাম - রাতপরী কলমে - বিশ্বজিৎ মেটে