ধরণী-মাতার কান্না অভিজিৎ ব্যানার্জী



ধরণী-মাতার কান্না
অভিজিৎ ব্যানার্জী

মাত্রাবৃত্ত ছন্দ (৬+৬+৬+২)
০৩/০৮/২০২০
"""""""""""""""""""""""''''''''''"""""""""
মাতৃ অশ্রু, যায়না বিফল
আদরের সন্তান,
জঠরে জ্বালা, সহি কহে মাতা
স্তনসুধা করো পান।
এইতো মাতৃ ,পরিচয় জানি
অন্যথা কভু নয়,
মায়ের অশ্রু, ঝরায় পুত্র
করে যায় অভিনয়।
প্রকৃতি মাতার, ক্রন্দন শুনি
বজ্র আসিল ধেয়ে,
ভূকম্পে নাড়া, দিলো হৃদয়েতে
জনমনে ভয় ছেয়ে।
মাতা দেয় না তো, কভু অভিশাপ
রক্ত নাড়ির টানে,
বিকৃত নর, স্বার্থের মোহে
আঘাত হেনেছে প্রাণে।
পৃথিবী কাঁদছে, সৃষ্টির চাপে
স্রষ্টা যে নিরুপায়,
স্রষ্টার রোষে, জীব তারা খসে
অকারণে প্রাণ যায়।
কবরের মাটি, শ্মশানের ছাই
মিলেমিশে একাকার,
ধর্মের নামে ,শুধু হানাহানি
মানবতা হাহাকার।
হাতি কাঁদে আজ, কাঁদে নর,গরু
স্বার্থকুঠারি চলে,
ধরাশায়ী হয় ,মহীরুহ সব
স্বার্থ পিয়াসী ব'লে।
ধরণীর বুকে ,শুয়ে থাকা শিশু
অনাথ হয়েছে আজ,
ভীত জলবায়ু ,ক্ষয়ে যায় আয়ু
চলে অধর্ম রাজ।

Comments

Popular posts from this blog

ধুন্ধুমার কাণ্ড। শক্তি সেন।

শিরোনাম - রাতপরী কলমে - বিশ্বজিৎ মেটে